২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সুইস গ্রেট রজার ফেদেরার গত বছর টেনিসকে বিদায় বলেছেন। তিনি উইম্বলডন জিতেছেন মোট আটবার। ২০০৩-০৭ পর্যন্ত টানা পাঁচবার এবং ২০০৯, ২০১২ ও ২০১৭ সালে শিরোপা জয় করেন তিনি। অল ইংল্যান্ড ক্লাবের এ অভিজাত খেলোয়াড়কে আজ সম্মাননা জানাবে উইম্বলডন কর্তৃপক্ষ। সেন্টার কোর্টে তাকে সম্মাননা জানাতে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে খেলা শুরুর আগে তাকে সম্মাননা জানানো হবে। বিবিসি
উইম্বলডনে আজ সম্মাননা জানানো হবে ফেদেরারকে
২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সুইস গ্রেট রজার ফেদেরার গত বছর টেনিসকে বিদায় বলেছেন।










