কানাডায় গ্লোবাল টি২০ লিগে প্রথম ম্যাচেই ব্যাট-বলে উজ্জ্বল বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করে লিটন দাসের দল সারে জাগুয়ার্স ৬ উইকেটে ১৩৬ রান তোলে। লিটন করেন ৯ রান। সাকিব ১৮ রানে নেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতে ১৩ বলে করেন ২৬ রান। তার অলরাউন্ড নৈপুণ্যে ৫ উইকেটের জয় পায় সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স। ক্রিকইনফো
কানাডায় গ্লোবাল টি২০ লিগে উজ্জ্বল সাকিব
কানাডায় গ্লোবাল টি২০ লিগে প্রথম ম্যাচেই ব্যাট-বলে উজ্জ্বল বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।










