বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ শুক্রবার তৃতীয় দিন প্রথম সেশনেও খেলা শুরু সম্ভব হয়নি। বেলা ১২টায় শুরু হয় দ্বিতীয় সেশনের খেলা। অতিথি দল ৯৭ রানে হারায় সপ্তম উইকেট। এরপর গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটে (৭২ বলে ৮৭) ভর করে ১৮০ রান তুলে অল আউট হয় কিউইরা। সফরকারী দলের লিড ৮ রানের।
ব্যাটিং বিপর্যয় হলে আগ্রাসী খেলে কিউরা। কাইল জেমিসন ২০ ও টিম সাউদি ১৪ রান করেন। কিউইরা ৩৭.১ ওভারে ১৮০ রান তুলেছে। আজ তারা ২৫ ওভারে ১২৫ রান সংগ্রহ করে।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে এবং শরিফুল ইসলাম ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।
কিউইরা অল আউট হওয়ার পর চা বিরতি দেয়া হয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
প্রথম দিন ১৭২ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে কিউইরা ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে।










