কিশোরী স্বর্ণা আক্তারের ৫ উইকেটের জাদুকরী পারফরম্যান্সে ভর করে প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। যদিও সিরিজ জিতে ইতিহাস গড়া হলো না নিগার সুলতানার দলের। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শুক্রবার রাতে কিম্বার্লির ডায়মন্ড ওভালে  তৃতীয় ও শেষ ম্যাচে অতিথি দল হেরেছে ৮ উইকেটে। এতে সিরিজটি ১-১ এ ড্র হলো। 

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভার খেলে ৬ উইকেটে মাত্র ৯৪ রান তুলতে পেরেছে। লতা মন্ডল ৬২ বলে ৪২ রান করেন। এছাড়া স্বর্ণা করেন ১৬ বলে ২৩ রান।

এরপর অধিনায়ক লরা উলভার্টের ব্যাটে ভর করে সহজ জয় পায় প্রোটিয়া নারীরা। তিনি ৪৯ বলে ৪৯ রান করেন।

এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে।