দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি
ম্যাচ খেলতে এক সপ্তাহ পরই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফর সামনে রেখে
আজ রোববার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন মুশফিকুর
রহিম, লিটন কুমার দাসরা।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে
শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট। এরপর ৬, ৯ ও
১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সম্প্রতি পাকিস্তানের
মাটিতে দুই টেস্টের সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ভারত জয়ের মিশনে নামছেন মুশফিকরা।
এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।










