ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ১১ ঘণ্টার সফরে আজ সোমবার (৩ জুলাই) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ফান্ডেডনেক্সট নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়
ঢাকায় অবস্থান করছেন মার্তিনেজ। বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ
করবেন তিনি। তবে জনসম্মুখে আসবেন না এই তারকা ফুটবলার। বিকালে কলকাতার যাবেন মার্তিনেজ।
জানা গেছে, ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু
দত্তের উদ্যোগে কলকাতা যাচ্ছেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় ঘুরে যাওয়ার
আগ্রহ দেখান। কলকাতায় আগামীকাল বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশে বরাবরই জনপ্রিয় টিম আজেন্টিনা।
গত বিশ্বকাপে সেই উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার শিরোনাম হয়েছে। সোশ্যাল
মিডিয়ায় গড়ে উঠেছে একাধিক ফ্যানপেজ। যেখানে বাংলাদেশ-আজেন্টিনা দুই দেশের ভক্তরা যুক্ত।
সরকারি পর্যায়েও নানা সময়ে প্রসঙ্গটি উঠে এসেছে।










