একই সঙ্গে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণকারী নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ব্যারিস্টার জাইমা রহমান এবং বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও তার সহধর্মিণী বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সহকারী বিমান বাহিনীপ্রধানরা, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ হকি ফেডারেশন ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর









