বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়
সানরাইজার্স ইস্টার্ন কেপ ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ
আফ্রিকার ঘরোয়া টি২০ লিগ ‘এসএ২০-২০২৪’ মৌসুম। এই আসরে অংশ নেবে মোট ৬টি
ফ্র্যাঞ্চাইজি। ১০ জানুয়ারি বুধবার শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে
পর্দা নামবে এই আসরের।
গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘বেটওয়ে এসএ২০’ লিগ। গতবারের মতো এবারও ২০ ওভারের এই টুর্নামেন্টে খেলবে ডারবান সুপার জায়ান্টস, জোহানেসবার্গ সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউনস, পার্ল রয়্যালস, প্রিটোরিয়াস ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর নামের একটি অংশ যুক্ত করে দক্ষিণ আফ্রিকায় নামকরণ করা হয়।
ডারবানের অধিনায়ক কেশব মহারাজ, জোহানেসবার্গে
ফাফ ডু প্লেসি, কেপটাউনে কাইরন পোলার্ড, পার্লের ডেভিড মিলার, প্রিটোরিয়ার ইথান
বখস ও ইস্টার্ন কেপে এইডেন মার্করাম নেতৃত্ব দেবেন।
গত আসরে সানরাইজার্স ইস্টার্ন কেপ দল
চ্যাম্পিয়ন হয়। ফাইনোলে তারা হারায় প্রিটোরিয়া ক্যাপিটালসকে।










