পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারের
১৬৪ রানের রাজসিক ইনিংস ও মিচেল মার্শের ১০৭ বলে খেলা ৯০ রানের ঝলমলে ইনিংসে ভর করে
প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৮৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান ২ উইকেটে
১৩২ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। এখনো ৩৫৫ রানে এগিয়ে রয়েছে অজিরা।
পাকিস্তানের অভিষিক্ত
পেসার আমির জামাল ৬ উইকেট শিকার করলেও অজিদের রানে আটকাতে পারেননি। ২০.২ ওভারে ৫.৪৫
গড়ে ১১১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। অভিষেকে পাকিস্তানের হয়ে ষষ্ঠ সেরা বোলিং করলেন
জামাল। অভিষেকে ৭ উইকেট নেয়ার নজির আছে তিনজনের, ৬ উইকেট নিয়েছেন জামালসহ মোট চারজন।
আজ জামালের তার ওপর দিয়ে
ঝড় বইয়ে দেন মিচেল মার্শ। ১৫টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অ্যালেক্স ক্যারিকে
নিয়ে ১৩৪ বলে ৯০ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটার। ক্যারি ৩৪ রান করে আউট হয়ে যাওয়ার
পর মিচেল স্টার্ক (১২) ও প্যাট কামিন্সকে (৯) নিয়ে দলের সংগ্রহ পৌঁনে চারশ পার করান
মিচেল।
অজিরা অলআউট হলে ওপেনিং
জুটিতে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। এ দুজন ৩৬.২
ওভারে ৭৪ রান তোলেন। নাথান লায়নের বলে শর্ট ফাইন লেগে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দেন শফিক।
এটা লায়নের ৪৯৮তম টেস্ট শিকার। আর দুটি উইকেট পেলেই ৫০০ পূর্ণ হবে তার। তিনে ব্যাটিংয়ে
নামা অধিনায়ক শান মাসুদ ৪৩ বলে ৩০ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটকিপার ক্যারিকে
ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ইমামকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন পাকিস্তান অধিনায়ক।
এরপর নাইটওয়াচম্যান হিসেবে
ব্যাটিংয়ে নামেন আরেক অভিষিক্ত খেলোয়াড় খুররম শাহজাদ। এই দুজন ২১ বলে ৯ রান করে মাঠ
ছাড়েন।










