শরিফুলের জোড়া আঘাতে ১ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ রানে ৪ উইকেট নেই কিউদের।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলঅদেশ। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে ছাপ রাখতে একদমই সময় নিলেন না শেখ মেহেদি হাসান। ম্যাচের প্রথম ওভারেই তিনি ফেরালেন নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্টকে।
অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইন ধরে ডেলিভারি ইনসাইড আউট খেলার চেষ্টা করেন সাইফার্ট। ব্যাটের ভেতরের কানা পরাস্ত করে বল আঘাত করে অফ স্টাম্পে। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি কিপার-ব্যাটসম্যান।
পরের ওভারে শেষ ওয়ানডে যেখান থেকে শেষ করেছিলেন, শরীফুল ইসলাম শুরু করলেন সেখান থেকেই। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে ব্যাট চালিয়ে এজড হয়েছেন ফিন অ্যালেন, স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। পরের বলে এবার গ্লেন ফিলিপসের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ। আবার গুডলেংথের বল, পড়ার পর যেটি ঢুকছিল ভেতরের দিকে। তাতে শট অফার করেননি ফিলিপস। বল ট্র্যাকিং দেখানোর আগেই হাঁটা দিয়েছিলেন ফিলিপস। ভুল করেননি তিনি।
এর আগে টস জিতে প্রথমে কেন ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত, সেটা প্রমাণ করে দিচ্ছেন তার বোলাররা।










