অ্যাশেজের পার্থ টেস্টে গতকাল বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্রায়ান ডগেটের লেংথ বলে পুল করতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন জেমি স্মিথ। মাঠের আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। টিভি আম্পায়ার সৈকত প্রায় ৫ মিনিট ধরে স্নিকো দেখে আউটের সিদ্ধান্ত দেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ডের সমর্থক, ক্রিকেট ধারাভাষ্যকাররা। ক্রিকইনফো, বিবিসি
অ্যাশেজে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
অ্যাশেজের পার্থ টেস্টে গতকাল বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।










