এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া
কাপ ফাইনালে আজ আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৮৩ রানের টার্গেট
দিল বাংলাদেশের যুবারা।
দুবাইয়ের ডিএসসি মাঠে
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। আশিকুর ১৪৯ বলে ১২৯
রান করেন ১২টি চার ও ১টি ছক্কায়। এছাড়া চৌধুরী মো. রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান
করেন। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী শেষ দিকে ১১ বলে ২১ রান করে দলের সংগ্রহটা বড়
করেন।
আজ জিতলেই প্রথমবারের
মতো এশিয়া কাপ জয়ের স্বাদ পাবে বাংলাদেশের যুবারা।
ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের
বাইরে এবার শিরোপা যাচ্ছে অন্য কোনো দেশে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম
শিরোপার সম্ভাবনা জাগিয়েছে। এর আগে ২০১৯ সালের ফাইনালে তারা ভারতের কাছে পাঁচ উইকেটে
হেরেছে।
এবার দশম আসরে ৮টি দল
প্রতিদ্বন্দ্বিতা করে। আইসিসির পাঁচটি পূর্ণ সদস্য দেশ ছাড়াও এশিয়া কাপে অংশ নেয় সংযুক্ত
আরব আমিরাত, নেপাল ও জাপান। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ
খেলেছে আরব আমিরাত, শ্রীলংকা ও জাপানের সঙ্গে। তিন ম্যাচেই জয়লাভ করে সেমিফাইনালে জায়গা
করে নেয় রাব্বির দল। গ্রুপ পর্বে আমিরাতকে ৬১ রানে হারিয়ে দেয়া টাইগার যুবাদের সামনে
আজ শিরোপার হাতছানি।










