শ্রীলংকায় আট দলের এসিসি মেনস ইমার্জিং
কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। আজ শুক্রবার কলম্বোয় ভারতের কাছে ৫১
রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
আগে ব্যাটিং করা ভারতকে ২১১ রানে অলআউট
করে সফলতা দেখায় বাংলাদেশের বোলাররা। রাকিবুল হাসান, মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব
দুটি করে উইকেট নেন। ভারতীয় দলনায়ক ইয়াশ ধুল ৮৫ বলে ৬৬ রান করেন।
জবাব দিতে নেমে ৩ উইকেটে ১২৩ রান তুলে
নিয়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। যদিও এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬০ রানে
গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ৭টি উইকেটে ৩৭ রানের মধ্যে হারায় সাইফ হাসানের দল। নিশান্ত
সিন্ধু ২০ রানে ৫টি ও মানব সুতার ৩২ রানে ৩টি উইকেট নেন।
রোববার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি
হবে ভারত ও পাকিস্তান। আজ আরেক সেমিফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে ৬০ রানে হারায়
পাকিস্তান ‘এ’ দল। পাকিস্তানের ৩২২ রানের জবাবে সিংহলিজরা সবকটি উইকেট হারিয়ে ২৬২
রান তুলতে সমর্থ হয়।










