অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেককে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বিদায় করেন চেক রিপাবলিকের ১৯ বছর বয়সী লিন্ডা নসকোভা। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে উঠে তিনি বলেন, ‘আমি ভাষাহীন। জানতাম এটা দারুণ এক ম্যাচ হতে চলেছে, যদিও এটা যে এভাবে শেষ হবে তা কল্পনাও করিনি। এ রাউন্ডে জয়লাভ করে আমি সত্যিই অনেক অনেক আনন্দিত।’
সিয়ানতেককে বিদায় করলেন ১৯ বছর বয়সী নসকোভা
অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেককে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বিদায় করেন চেক রিপাবলিকের ১৯ বছর বয়সী লিন্ডা নসকোভা।










