মাউন্ট মঙ্গানুইয়ের বে
ওভালে গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বৃষ্টির
আগে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। এই ম্যাচটি পণ্ড হলেও প্রথম
ম্যাচ জিতে নেয়ায় সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামীকাল রোববার একই
ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল
৬টায়।
দ্বিতীয় টি২০ ম্যাচে দুই
দল ছিল সমানে সমান। তবে বেরসিক বৃষ্টি ম্যাচটি সম্পন্ন হতে দেয়নি।
দ্বিতীয় ম্যাচটি
পরিত্যক্ত হওয়ায় এটা নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশের সিরিজ হারের কোনো সুযোগ সেই।
নিউজিল্যান্ড জিতলেও সিরিজটা ১-১-এ ড্র হবে। অর্থ্যাৎ, ট্রফিতে অন্তত একটি হাত
পড়ছে বাংলাদেশ দলনায়কের।
মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর
টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটির সেই জয় ছিল
যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের প্রথম জয়। সেই মাঠে খেলা বলেই
টি২০ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাই টাইগারদের ইতিহাস
গড়ার হাতছানি। ম্যাচটি হারলেও অন্তত ট্রফিটা ভাগাভাগি করবে নাজমুল হোসেন শান্তর
দল।










