আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে আজ টিকে থাকার ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দলই সুপার টুয়েলভে দুটি করে ম্যাচ হেরেছে। ফলে আজ জয়ের কোনো বিকল্প নেই কারো জন্যই। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন থাকছে বলে জানান অধিনায়ক মাহমুদউল্লাহ।

ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহানের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, আর স্পিনার নাসুম আহমেদের জায়গায় দলে এসেছেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপিং করবেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজ দলে হেইডেন ওয়ালশের জায়গায় এসেছেন জেসন হোল্ডার। অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়েছেন, আজ ওপেন করবেন ক্রিস গেইল।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে রাখার পরিকল্পনা তাদের।