অস্ট্রেলিয়ার  বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে হোম অব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের পরাশক্তি অজিদের প্রথমবারের মতো কোনো সিরিজে হারিয়েছে টাইগাররা।

পাঁচ ম্যাচ সিরিজের আজ চতুর্থ ম্যাচ। অধিনায় মাহমুদউল্লাহ আশাবাদি আজকের ম্যাচ নিয়েও। ৪-০তে এগিয়ে থাকার প্রত্যয় নিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের। 

অজিদের বাংলাওয়াশের লক্ষ্যে আজ শনিবার মিরপুরের মাঠে পুরোনো দল নিয়েই নামছেন রিয়াদ। অজি দলের এসেছে দুটি পরিবর্তন। সন্ধ্যা ৬টার ম্যাচে অ্যান্ড্রু টাই ও মিচেল সুয়েভসনকে নিয়ে নামবে অস্ট্রেলিয়া। গতকালকের ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিস থাকছেন না আজকের স্কোয়াডে।

বাংলাদেশের একাদশ :

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ :

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সুয়েভসন, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।