মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয়ার ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের এ অনড় অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে দু-দুবার চিঠি লিখে জানিয়ে দিয়েছে। এ সুযোগ নিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের জিও টিভির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।

পিসিবির দায়িত্বশীল একটি সূত্র পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পাকিস্তানের মাঠগুলো ‘প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত’। আইসিসি চাইলে তারা সহজেই বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। পাকিস্তানের সব ভেন্যুই প্রস্তুত আছে। পিসিবি