বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আতিথেয়তায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে টাইগ্রেসদের অসামান্য সাফল্যকে উদযাপনের পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রাক্কালে তাদের সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা, রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ দলকে বিদায়ী সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন
আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশত্যাগের প্রাক্কালে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্মানে এক বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।









