ক্রোয়েশিয়াকে ৮ গোলের থ্রিলারে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। সোমবার রাতে কোপেনহেগেনে অনুষ্ঠিত ম্যাচে লুই এনরিকের স্পেন জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে।
নাটকীয় ম্যাচে আত্মঘাতী গোল করে প্রথমে পিছিয়ে পড়া স্পেন পাওলো সারাবিয়া, সিজার আজপিলিকুয়েতা ও ফেরান তোরেসের গোলে জয়ের পথেই ছিল। যদিও শেষ ৫ মিনিটে দুই গোল করে স্পেনকে হতবিহ্বল করে দেয় বিশ্বকাপ রানার্সআপরা। ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের খেলায়। তখন আর কোনো অনিশ্চয়তার সুযোগ না দিয়ে দুই গোল আদায় করে দাপটে ম্যাচ জিতে নেয় স্পেন। অতিরিক্ত সময়ে গোল করেন আলভারো মোরাতা ও আয়ারজাবাল।
শেষ আটে স্পেন খেলবে ফ্রান্স ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলের সাথে।










