বায়ার্ন মিউনিখে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো গোলের রেকর্ড ভাঙলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। আজ অগসবুর্গের বিপক্ষে লিগের শেষ রাউন্ডের ম্যাচে ৯০ মিনিটে লক্ষ্যভেদ করে মুলারকে টপকে যান লেভা। আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন জিতেছে ৫-২ গোলে।
ম্যাচজুড়ে গোল না পেয়ে যারপরনাই হতাশ দেখাচ্ছিল মুলারকে। যদিও ৯০ মিনিটে পেয়ে যান আরাধ্য গোলটি। এটি চলতি মৌসুমে লিগে তার ৪১তম গোল। ৪০ গোল করে ৪৯ বছর ধরে রেকর্ডটি নিজের করে লেখেছিলেন মুলার।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে মুলার করলেন ৫৩ গোল।
বায়ার্নের পক্ষে গোল করেন সের্জে নাবরি, জসুয়া কিমিখ ও কিংসলে কোম্যান। আরেকটি গোল আত্মঘাতী হিসেবে পায় বাভারিয়ানরা।
৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আরবি লিপজিগ ও ৬৪ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড তিনে। ডর্টমুন্ড আজ শেষ ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারালেও ইউনিয়ন বার্লিনের কাছে ২-১ গোলে হেরেছে লিপজিগ।










