হাই স্কোরিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ চেন্নাইয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের তিনটিতে হেরে যাওয়া পাকিস্তানকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, আজ জিতলে প্রোটিয়ারা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান দলে আজ দুটি পরিবর্তন। পেস বোলার হাসান আলী অসুস্থ, তার জায়গা নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। আর স্পিনার উসামা মির বাদ পড়েছেন, তার জায়গায় এসেছেন মোহাম্মদ নওয়াজ।

এদিকে, অসুস্থতা কাটিয়ে উঠে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অধিনায়ক তেম্বা বাভুমা। তার সঙ্গে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি। চোট সমস্যায় আজ একাদশে নেই পেস বোলার কাগিসো রাবাদা।

পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, জেরাল্ড কোয়েৎজি ও লুঙ্গ এনগিডি।