রাওয়ালপিন্ডিতে
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার দ্বিতীয় দিন প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান।
যদিও অধিনায়ক শান মাসুদ ও সাইম আইয়ুবের ব্যাটে এই ধাক্কা ভালোভাবেই সামলে ওঠে স্বাগতিকরা।
দুজন বোর্ডে ১০৭ রান যোগ করেন। মধ্যাহ্ন ভোজের পর দলীয় ১২২ রানের মধ্যে এই দুজনকেই
সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। তাসকিনের গোলায় বোল্ড হয়ে যান সৌদ শাকিলও।
এরপর
পাকিস্তানকে টানছিলেন বাবর আজম ও আগা সালমান। ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা বাবরকে ফিরিয়ে
বাংলাদেশ দলে স্বস্তি আনেন সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাবেক
অধিনায়ক বাবর। আউট হওয়ার আগে ৭৭ বলে ৩১ রান করেন তিনি। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে চা-বিরতিতে
যায় পাকিস্তান।
এর
আগে সাইম আইয়ুব ৫৮ ও শান মাসুদ ৫৭ রান করেন। মিরাজ ও তাসকিন দুটি করে এবং সাকিব একটি
উইকেট নেন।
প্রথম
দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হওয়ার পর আজ রোদ হেসেছে, খেলাও শুরু হয়েছে। টস জিতে বোলিং
বেছে নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার শফিক আব্দুল্লাহকে বোল্ড করে সাজঘরে ফেরান
একাদশে ফেরা পেস বোলার তাসকিন আহমেদ। যদিও এরপর ২৪ ওভার বাংলাদেশের বোলারদের শুধুই
হতাশা উপহার দেন মাসুদ ও আইয়ুব। দ্বিতীয় সেশনে এসে এই জুটি ভাঙে সফরকারীরা।
বাংলাদেশ
একাদশে আজ একটি পরিবর্তন। শরিফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ফিরেই ঝলক দেখালেন
তিনি। প্রথম ওভারের শেষ বলে তিনি বোল্ড করেছেন শফিককে। এদিকে, পাকিস্তান দলে দুটি পরিবর্তন।
নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গায় এসেছেন পেসার হামজা মির ও স্পিনার আবরার আহমেদ।
রাওয়ালপিন্ডিতে
প্রথম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এই টেস্টটি ন্যূনতম ড্র হলেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ।










