খেলোয়াড় ও কোচ হিসেবে চার-চারটি বিশ্বকাপ জয় করা ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো আর নেই। কোচ হিসেবে ‘প্রফেসর’ খ্যাত জাগালো ৯২ বছর বয়সে অনন্তলোকের পথ ধরেছেন। ৫ জানুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জাগালোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়।
১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয় করে। ওই দুটি আসরেই ব্রাজিল দলের অপরিহার্য সদস্য ছিলেন জাগালো, ফাইনালেও খেলেছেন মূল একাদশে। ১৯৭০ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচ ছিলেন জাগালো। সর্বশেষ তিনি বিশ্বকাপ জিতেছেন ১৯৯৪ সালে কার্লোস আলবার্তো পেরেরার সহকারী কোচ হিসেবে।










