পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে। দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ২১ সদস্যের দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগেই এসেছেন আরও ৫জন।

টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন শেষে ২৭ আগস্ট অনুশীলন শুরু করবে সফরকারীরা। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে কিউইদের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। একই ভেন্যুতে ৩, ৫, ৮, ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ।  হালকা পরিবর্তন হয়েছে সময়সূচিতে। সবগুলোর খেলারই সময় এগিয়ে আনা হয়েছে। নিউজিল্যান্ডের দর্শকদের কথা বিবেচনা করে খেলা বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে।

টি টোয়েন্টি দলের ১৫ সদস্যের খেলোয়াড়সহ সফরকারীদের সদস্য সংখ্যা ২৬জন। এরমধ্যে নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট এবং একজন আসেন ১৯ আগস্ট। দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে ইংল্যান্ড সরাসরি বাংলাদেশে এসেছেন দুই কিউই ক্রিকেটার কলিন  ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালোন।