চলমান ত্রয়োদশ বিশ্বকাপে
প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করা বর্তমান বিশ্ব
চ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ বেঙ্গালুরুতে বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার মুখোমুখি। গুরুত্বপূর্ণ
এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশ দলনায়ক জস বাটলার।
চার ম্যাচে দুই পয়েন্ট
নিয়ে টেবিলের আট নম্বরে শ্রীলংকা। তারাও জিততে মরিয়া। বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের
এখান থেকে ফিরে এসে সেমিফাইনালের ট্রেন করা কঠিনই। পরের পাঁচটি কিবা চারটি ম্যাচ জিতলে
সেমিফাইনালের টিকিট মিলতেও পারে। এই আশা নিয়েই আজ মুখোমুখি দুই দল।
ইংল্যান্ড একাদশে আজ তিনটি
পরিবর্তন। হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনস ও রিস টপলির জায়গা নিয়েছেন লিয়াম লিভিংস্টোন,
মঈন আলী ও ক্রিস ওকস। শ্রীলংকার একাদশে লাহিরু কুমারার জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক
অ্যাঞ্জেলো ম্যাথুজ।
ইংল্যান্ড একাদশ: জনি
বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী,
ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।
শ্রীলংকা একাদশ: পাথুম
নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া
ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মহিশ থিকসানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু
কুমারা।










