মারা গেছেন চারটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। তিনি ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি এবং কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। খবর বিবিসি শুক্রবার (৫ জানুয়ারি) মৃত্যুবরণ করেন তিনি। মারিও জাগালো ১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন।
১৯৫৮ ও ১৯৬২ সালে জাগালো ছিলেন বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের সদস্য।
এরপর ১৯৭০ সালে পেলে, জাইরজিনহোদের নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন এবং ১৯৯৪ সালে ব্রাজিলের
সহকারী কোচ ছিলেন তিনি। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে চারটি বিশ্বকাপ
জয়ের স্বাদ পান। যে তালিকায় পরে যুক্ত হয়েছিলেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং
ফ্রান্সের দিদিয়ের দেশাম।










