চীনের হাংজুতে
চলমান ১৯তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পাওয়া আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো
তারকা ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। সাইফ হাসানের নেতৃত্বে আগামীকাল শুক্রবার
চীনের উদ্দেশে দেশ ছাড়বে দলটি।
এশিয়ান গেমসের
ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে চীনের
গুয়াংজুতে পুরুষ ইভেন্টে সেরা হয়েছিল বাংলাদেশ। ২০১৪ ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে
জিতেছিল ব্রোঞ্জপদক। ২০১৮ সালে অবশ্য এশিয়ান গেমসে ক্রিকেট হয়নি।
এদিকে বাংলাদেশ
নারী দল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও পাকিস্তানকে হারিয়ে এবার ব্রোঞ্জ জিতেছে।
হাংজুতে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র পদক হয়ে আছে সেটিই। এখন ছেলেদের ক্রিকেট
নিয়ে যত আশা বাংলাদেশের।
বাংলাদেশ দল :
সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়,
রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয়
চৌধুরী নিপুণ, সুমন খান, জাকের
আলি অনিক, নাহিদ রানা, রিপন
মন্ডল, হাসান হাসান মুরাদ, আফিফ
হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।










