অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বব সিম্পসন ৮৯ বছর বয়সে মারা গেছেন। তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ১৯৫৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৬২টি টেস্ট খেলে ১০ সেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ৮৬৯ রান। তার রানগড় ৪৬.৮১। পাশাপাশি লেগ স্পিনে নিয়েছেন ৭১টি উইকেট। খেলাটির ইতিহাসে অন্যতম সেরা স্লিপ ফিল্ডার হিসেবে তার খ্যাতি রয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। বিবিসি