রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ‘ক্যাস্ট্রল-কিয়া লেডি ক্যাপ্টেইনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আসরের পর্দা নামে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার দেন। টুর্নামেন্টে বিজয়ী খান ফারহান আহমেদ, রানারআপ সাকিব রহমান এবং লেডিস উইনার হন হাইজিং উম।
টুর্নামেন্টে অংশ নেন প্রায় ৬৭৫ জন গলফার। টুর্নামেন্টের আয়োজক গলফহাউজ। সহযোগিতায় ছিল কুর্মিটোলা গলফ ক্লাব। প্লেয়ার পার্টনার সুমিজ হটকেক ও ডেলিফ্রান্স। ড্রাইভকেয়ার পার্টনার রাইডঅন। অন্যতম গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।
অনুষ্ঠানে রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী, মেঘনা কার ম্যানুফাকচারিং লিমিটেডের নির্বাহী পরিচালক আবু বকরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তানজীম চৌধুরী বলেন, যাদের প্রচেষ্টায় এ টুর্নামেন্ট সফল হয়েছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।










