ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১-এ হারাল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ইংলিশদের চার উইকেটে হারায় তারা। নিজেদের মাটিতে ২৫ বছর পর ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

 

বৃষ্টির কারণে খেলা দুই ঘন্টা বিলম্বে শুরু হলে ম্যাচটি ৪০ ওভারের করা হয়। বৃষ্টিভেজা উইকেটে শুরুর দিকেই তিন উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার ম্যাথিউ ফোর্ড। এতে ইংলিশদের স্কোর দাঁড়ায় ৪৯/৫। পরে বেন ডাকেটের ৭১ রানে ভর করে ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রান তুলতে সমর্থ হয় ইংলিশরা।

 

ইনিংস শেষে আরেকবার বৃষ্টি হলে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ ওভারে ১৮৮ রানের সংশোধিত টার্গেট দেয়া হয়। কিয়াসি কার্টির হাফসেঞ্চুরিতে ক্যারিবীয়রা সহজ জয়ের পথেই ছিল। যদিও উইল জ্যাকস ২২ রানে তিন উইকেট নিয়ে স্বাগতিক দলকে চাপে ফেলে দেন।

 

দলের প্রয়োজনের সময় ত্রাতা হয়ে আসেন রোমারিও শেফার্ড। তিনি ২৮ বলে ৪১ রান করে ১৪ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে ১৬ বলে ১৩ রান করেন ফোর্ড। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড় হন তিনি।

  

১৯৯৮ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

 

এবার দুই দল পাঁচ ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে। মঙ্গলবার বার্বাডোজে প্রথম টি২০ ম্যাচ।