অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি’র পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে টস শেষ হয়েছে। জয় পেয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দলে দুটি পরিবর্তন এসেছে।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা স্টেডিয়ামে সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে মাঠে নামবে টাইগাররা। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি। 

অস্ট্রেলিয়াও দুটি পরিবর্তন এনেছে দলে। জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে ফিরেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

বাংলাদেশ একাদশ :

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ :

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।