দুই টেস্ট ও তিন ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত রওনা হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম গন্তব্য প্রথম
টেস্টের ভেনু চেন্নাই। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আজ রোবাবর বাংলাদেশ সময়
বেলা ১টা ০৫ মিনিটের ফ্লাইটে উড়াল দেয়ার কথা ক্রিকেটারদের।
এই বহরে আছেন নাজমুল হোসেন
শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মুমিনুল
হক, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, সাঈফ হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন
আহমেদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
সদ্যই পাকিস্তান সফরে
২-০তে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ভারতকে প্রথমবার টেস্টে হারানোর আশা দিয়ে
দেশ ছাড়ছেন ক্রিকেটাররা।










