৪-০তে এগিয়ে থাকার প্রত্যয় নিয়ে ব্যাটিংয়ে নেমে ভালো কিছু করতে পারেনি টিম টাইগার। নয় উইকেট হারিয়ে ১০৪ রানে থেমেছে তাদের ইনিংস। অজিদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই ও মিশেল সুইপসন। 

আজ শনিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য-নাঈম ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করলেও পরবর্তীতে তা আর থাকেনি। অনবরত উইকেট গেছে বাংলাদেশ দলের। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন নাঈম (২৮), মেহেদি হাসান (২৩) ও আফিফ (২০)। সাকিব আজ ১৫ রান করেই আউট হন। অধিনায়কের ব্যাট থেকে আসে শূণ্য রান।

গতকাল শুক্রবার একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাস সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ ক্রিকেট দল। আজ পুরোনো দল নিয়েই মাঠে নামেন রিয়াদ। গতকালকের ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিস আজ স্কোয়াডে নেই। দুই পরিবর্তন এনে অ্যান্ড্রু টাই ও মিচেল সুয়েভসনকে নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের একাদশ :

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ :

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সুয়েভসন, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।