লোহাগাড়া উপজেলা প্রশাসনের
উদ্যোগে কিংস অ্যারেনা লোহাগাড়া টার্ফে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও লোহাগাড়া উপজেলা
প্রশাসনের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সোমবার রাতের এই ম্যাচে স্বাগতিক
লোহাগাড়া উপজেলা প্রশাসনকে ৭-০ গোলে পরাজিত করে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস একাই চার গোল করে দলের বড় জয়ে নেতৃত্ব দেন।
ম্যাচে লোহাগাড়া উপজেলা
নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আরাফাত
সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী
পারভেজ সারোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে
সামশুল আলম, সাতকানিয়া উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, লোহাগাড়া উপজেলা
তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক কাইছার উদ্দিন আরিফসহ দুই উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা
অংশ নেন।
এই প্রীতি ফুটবল ম্যাচে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান
আরা, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার সেকেন্ড
অফিসার হীরু দাশ, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।










