তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ এই সিরিজটি। তিন ম্যাচের এই সিরিজের পর অবশ্য এশিয়া কাপেও একবার মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এরপর ভারতের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে এই আফগানদের বিপক্ষেই।

ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে মিরপুরে বাংলাদেশ আফগানদের হারিয়েছে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। যা টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। বাংলাদেশের ইতিহাসে তো সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেই।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।