বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ডুনেডিনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এই সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল আজই।
আজ শুক্রবার সকালে আইকনিক
ডুনেডিন রেলওয়ে স্টেশনের সামনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন করেন
বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্বাগতিক দলনায়ক টম ল্যাথাম।
এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে
বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো যথাক্রমে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ ও ৩১
ডিসেম্বর তিনটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে টাইগার ও কিউইরা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দুটি
সিরিজেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
সদ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই
ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজটি ১-১-এ ড্র হয়। বিশ্বকাপের আগে
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের হারায় বাংলাদেশ।










