ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ওয়ানডে সিরিজ খেলছে ভারত। আজ মোহালিতে প্রথম ওয়ানডে ম্যাচে অতিথি দলটিকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল লোকেশ রাহুলের দল।

 

টস জিতে আগে ফিল্ডিং নেয় ভারত। মোহম্মদ শামির ৫ উইকেটে ভর করে অতিথি দলকে শেষ বলে ২৭৬ রানে অলআউট করে স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নার ৫২, জস ইংলিশ ৪৫, স্টিভেন স্মিথ ৪১ ও মার্নুস লাবুশেন ৩৯ রান করেন।

 

এরপর চার ফিফটিতে ৮ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শুভমান গিল (৭৫), রুতুরাজ গায়কোয়াড় (৭১), লোকেশ (৫৮) ও সূর্যকুমার যাদব (৫০) ফিফটি করে দলকে জেতান। উদ্বোধনী জুটিতে রুতুরাজ ও গিল ১৪২ রান তুলে নেয়ার পর রাহুল ও সূর্যকুমার বাকি কাজটুকু সারেন। ৫১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শামি।  

 

আগামীকাল ইন্দোরে দ্বিতীয় ও বুধবার রাজকোটে তৃতীয় ওয়ানডে।

 

এই সিরিজ ভারত বিশ্রাম দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবসহ শীর্ষ ক্রিকেটারদের। বিশ্বকাপের জন্যই তাদের বিশ্রাম দেয়া হয়।