অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমির মাঠে শুরু হওয়া এশিয়া কাপের ‘বি’ গ্রুপের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ-শ্রীলংকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান।
এশিয়া কাপের এবারের আসরে এগিয়ে রয়েছে বাংলাদেশের যুব টাইগাররা। এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের বিপক্ষে জয় লাভ করে তারা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে এ ম্যাচে শ্রীলংকার জিততেই হবে।
দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। ১৫ ডিসেম্বর সেমিফাইনাল ও ১৭ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।










