চলমান ত্রয়োদশ বিশ্বকাপে প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ বেঙ্গালুরুতে শ্রীলংকার বাঁচা-মরার ম্যাচে ১৫৬ রানে গুটিয়ে গেছে। এই ম্যাচে হারলে সেমিফাইনালের খেলা আশা প্রায়ই শেষ হয়ে যাবে। এই ম্যাচে কিনা অগ্নিপরীক্ষার মুখে পড়ল দলটি।  

 

ওপেনিং জুটিতে জনি বেয়ারস্টো ও ডেভিড মালান ৪৫ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ব্রেকথ্রু এনে দেন আকস্মিকভাবে শ্রীলংকা দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। তার বলে উইকেটকিপারকে ক্যাচ দেন মালান। সেই বিপর্যয় শুরু। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দলটি। একটি পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৮৫/৫। সেখান থেকে বেন স্টোকস ও মঈন আলীর ৩৭ রানের জুটি দলের সংগ্রহ একশ পার করে। যদিও পরপর দুই ওভারে মঈন ও ক্রিস ওকসের পতন ঘটলে গভীর সংকটে পড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

১২৩/৭ স্কোর নিয়ে তখন কঠিন চ্যালেঞ্জের মুখে ২০১৯ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। যদিও টেল-এন্ড নিয়ে লড়ে ব্যর্থ হলেন তিনি। একটি পর্যায়ে নিজেও ভুল শট খেলে ফিরলেন সাজঘরে। লাহিরু কুমারা (৩/৩৫), ম্যাথুজ (২/১৪) ও কাসুন রাজিথার (২/৩৬) পেস আর মহিশ থিকসানার (১/২১) ঘূর্ণিতে বেসামাল ইংলিশরা ৩৩.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। স্টোকসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। ৭৩ বলের মোকাবেলায় ৬ বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া বেয়ারস্টো ৩০ ও মালান ২৮ রান করেন।  

 

চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে শ্রীলংকা। তারাও জিততে মরিয়া। বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এখান থেকে ফিরে এসে সেমিফাইনালের ট্রেন করা কঠিনই। পরের পাঁচটি কিবা চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট মিলতেও পারে। এই আশা নিয়েই আজ মুখোমুখি দুই দল।

 

ইংল্যান্ড একাদশে আজ তিনটি পরিবর্তন। হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনস ও রিস টপলির জায়গা নিয়েছেন লিয়াম লিভিংস্টোন, মঈন আলী ও ক্রিস ওকস। শ্রীলংকার একাদশে লাহিরু কুমারার জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।