জিম্বাবুয়ের কোনো দলের খেলোয়াড় হিসেবে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন ২৪ বছর বয়সী অন্তুম নাকভি। লোগান কাপে মাতাবিল্যান্ড তাস্কার্স দলের বিপক্ষে গতকাল তৃতীয় দিন ৩০০ রানের হার না মানা ইনিংস খেলে ইতিহাস গড়েন তিনি। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আগের সর্বোচ্চ ২৯৯ রানের রেকর্ড ছিল ব্রায়ান ডেভিসনের। সেই রান গতকাল  টপকে যান নাকভি। ২৯৫ বল খেলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন নাকভি। ক্রিকইনফো