সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের পেস বোলার আমির
জামাল হয়ে উঠেছিলেন পুরোদস্তুর ব্যাটার। ৯ নম্বরে নেমে ৯৭ বলে করেন ৮২ রান! এছাড়া
মোহাম্মদ রিজওয়ান ১০৩ বলে ৮৮ ও আগা সালমান ৬৭ বলে ৫৩ রান করে পাকিস্তানকে এনে দেন
৩১৩ রানের পুঁজি। এরপর বোলিংয়েও আমির জামাল সাফল্য এনে দেন পাকিস্তানকে। আজ
বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন ২ উইকেটে ১১৬ রান নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
৮ উইকেট হাতে নিয়ে অজিরা এখনো ১৯৭ রানে পিছিয়ে।
প্রথম দুই টেস্ট জিতে নেয়ায় সুবিধাজনক অবস্থানে
রয়েছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচেও ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে
পাকিস্তান। এরপর রিজওয়ান, সালমান ও শেষ দিকে আমির জামালর দৃঢ়তায় তিনশ পেরোয়
পাকিস্তান। শেষ উইকেটে মির হামজাকে নিয়ে ১৩৩ বল মোকাবেলা করে বোর্ডে ৮৬ রান যোগ
করেন আমির জামাল। এর মধ্যে তারই ৭৯ রান!
জবাবে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার কল্যাণে অজিরা
ভালো সূচনা পায়। দলীয় ৭০ রানে ওয়ার্নারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সালমান। স্লিপে তার
ক্যাচ নেন বাবর আজম। ক্যারিয়ারের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৬৮ বলে ৩৪ রান করেন
ওয়ার্নার। এরপর মারনাস লাবুশেনকে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন খাজা। আমির
জামালের বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন তিনি।
লাবুশেন (২৩*) ও স্মিথ (৬*) মিলে ৩.৩ ওভার খেলেছেন। বৃষ্টির
কারণে শেষ সেশনে কোনো খেলাই হয়নি। আর প্রথম দুই সেশন মিলে ৪৬ ওভারের খেলা মাঠে
গড়ায়।










