চলমান সিলেট টেস্টে তিনদিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং সাদমান ইসলাম, মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে প্রথম ইনিংসে ছয়শ ছুঁই ছুঁই সংগ্রহ পায় স্বাগিতকরা। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শান্তর দল। ৩০১ রানে পিছিয়ে থাকা আইরিশরা জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে। অর্থ্যাৎ, তিনদিন শেষেই জয়ের আশা জেগেছে স্বাগতিক দলের। ৫ উইকেট হাতে নিয়ে এখনো ২১৫ রানে পিছিয়ে অতিথি দল।
এর আগে জয় ১৭১, শান্ত ১০০, মুমিনুল ৮২, সাদমান ৮০ ও লিটন ৬০ রান করে বাংলাদেশকে বিশাল সংগ্রহ এনে দেন। আয়ারল্যান্ডের ম্যাথিউ হামফ্রেস ১৭০ রানে ৫ উইকেট ও ব্যারি ম্যাকার্থি ৭২ রানে ২ উইকেট নেন।










