কার্লোস সোলারের তিন গোল আর রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ভর দিয়ে লা লিগায় রবিবার রিয়াল মাদ্রিদকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভ্যালেন্সিয়া। সোলার তিনটি গোলই করেছেন পেনাল্টি থেকে!
২৩ মিনিটে দূর পাল্লার শটে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। যদিও পরে ম্যাচের মোড়টাই ঘুরে যায়। ৩৫ মিনিটে লুকাস ভাজকেজ হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। সোলারের নেয়া এই পেনাল্টিতে অবশ্য বেশ নাটকীয়তা হয়। প্রথমবার তার শট রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া প্রতিহত করলে তা পোস্টে লাগে, তখন ফিরতি বলে শট নিয়ে বল জাড়ে জড়ান ভ্যালেন্সিয়ার ইউনুস মুসাহ। যদিও ইউনুস আগেভাগেই সীমানার মধ্যে প্রবেশ করায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে পুনরায় পেনাল্টির নির্দেশ দেন। দ্বিতীয়বার সফলভাবে গোল করেন সোলার। আট মিনিট পর ভ্যালেন্সিয়াকে আরেকটি গোল উপহার দেন রিয়াল ডিফেন্ডার ভারানে (২-১)। ম্যাচের ৫৪ মিনিটে মার্সেলোর ফাউলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া, এবার নিখুঁত শটে গোল করেন সোলার।
৬৩ মিনিটে সার্জিও রামোসের হ্যান্ডবলে তৃতীয় পেনাল্টি পায় স্বাগতিকরা। এ সুযোগে পেনাল্টি থেকে আরেক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সোলার। লা লিগার ইতিহাসে তৃতীয় খেলোয়ার হিসেবে এক ম্যাচে পেনাল্টি থেকে তিন গোল করার কৃতিত্ব দেখালেন ২৩ বছর বয়সী সোলার।
আন্তর্জাতিক ম্যাচের বিরতি শুরুর
আগে টেবিল টপার
রিয়াল সোসিয়েদারের সঙ্গে ব্যবধান কমিয়ে এক-এ
নিয়ে আসার লক্ষ্য ছিল রিয়ালের। কিন্তু রবিবারের এ হারে
চূড়া থেকে চার
পয়েন্ট দূরে থাকল
দলটি। যদিও সোসিয়েদাদের চেয়ে তারা এক
ম্যাচ কম খেলেছে।
রবিবার গ্রানাডাকে ২-০
গোলে হারানো সোসিয়েদাদ ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে
ভিলারিয়াল, যারা ৩-১ গোলে
হারায় গেতাফেকে। এছাড়া রিয়াল
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে ও
বার্সেলোনা ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আটে
অবস্থান করছে।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে
১-১ গোলে
ড্র করে লিভারপুল।
সিটির পক্ষে গ্যাব্রিয়েল জুেসস ও লিভারপুলের মোহাম্মদ সালাহ গোল
করেন। ওই রাতে
অন্য ম্যাচে আর্সেনালকে তাদেরই মাঠে ৩-০ গোলে
হারিয়েছে অ্যাস্টন ভিলা।
ইতালিতে রবিবার ছিল ড্রয়ের রাত। জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান প্রত্যেকেই নিজ নিজ ম্যাচে ড্র করেছে। জুভেন্টাস ১-১ গোলে ড্র করে ল্যাজিওর মাঠে, ইন্টার মিলান একই ব্যবধানে ড্র করে আটালান্টার মাঠে আর এসি মিলান স্যান সিরোয় ২-২ গোলে ড্র করেছে হেলাস ভেরোনার সঙ্গে। এ রাতে ন্যাপোলি ১-০ গোলে হারায় বোলোনাকে।
সূত্র: বিবিসি ও মার্কা










