সেরেনা উইলিয়ামসের (২০১৬-২০১৭) পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে ফাইনালে উঠলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে তিনি ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের কোকো গাফকে।

 

গতবার এখানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জেতেন সাবালেঙ্কা। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করলেন ২৫ বছর বয়সী তারকা। শনিবার ফাইনালে তিনি মুখোমুখি হবেন চীনের ঝেং কিনওয়েনের। আজ আরেক সেমিতে ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে হারান কিনওয়েন। কিনওয়েনের এটা প্রথম ফাইনাল। কাজেই ফাইনালে সাবালেঙ্কাই এগিয়ে থাকবেন।

 

মধুর প্রতিশোধই নিলেন সাবালেঙ্কা। গত সেপ্টেম্বর মাসে ইউএস ওপেনের ফাইনালে তিনি হেরে যান কোকোর কাছে। এবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেই হারের প্রতিশোধ নিলেন। এই জয়ে তিনি র‍্যাংকিংয়ের দুই নম্বর স্থানও নিশ্চিত করলেন।


 

কিনওয়েন কিংবা ইয়াস্ত্রেমস্কার কারোরই গ্র্যান্ডস্লাম জয়ের অভিজ্ঞতা নেই। কাজেই ফাইনালে যে-ই উঠবেন তিনি সাবালেঙ্কার চেয়ে অনেকখানি পিছিয়ে থাকবেন।

 

১৯ বছর বয়সী কোকো ভীষণ হতাশই হবেন। ২০২০-২১ সালে টানা ইউএস ওপেনে ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন জাপানের নাওমি ওসাকা। এবার কোকোর সামনে সেই সুযোগ এসেছিল, যদিও অদম্য সাবালেঙ্কার কাছে তিনি হার মানলেন।