সকাল থেকে রাজধানীতে ছিল কুয়াশার দাপট। সেটা কমেনি বেলা একটায় এসেও। তাই বিপিএলের পঞ্চম ম্যাচ মাঠে গড়াচ্ছে ফ্লাডলাইটের আলোতে। এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে।

আজ (সোমাবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকা খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। অপরদিকে চট্টগ্রামের এটি তৃতীয় ম্যাচ।

একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রাম। ঢাকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স রস। মাসতায়াগে দানুশকা, উসমান কাদির এবং চতুরঙ্গ ডি সিলভা বাকি তিন বিদেশী। 

দুর্দান্ত ঢাকা একাদশ : দানুস্কা গুনাতিলাকে, নাইম শেখ, লাহিরু সামারাকুন, ইরফান শুক্কুর, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি , শরিফুল ইসলাম ও ওসমান কাদির।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আভিস্কা ফার্নান্দো, তানজিদ তামিম, ইমরানউজ্জামান, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভগত হোম., কার্টিস ক্যাম্ফার, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন ও বিলাল খান।