সিলেট টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় বলতে গেলে নিশ্চিত। আয়ারল্যান্ড কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই দেখার। চতুর্থ দিন সকালেও অবশ্য সেই লক্ষণ দেখা যাচ্ছে না।
দিনের শুরুতেই উইকেট দিয়ে এসেছেন ম্যাথু হাম্প্রেস (১৬)। তাইজুল ইসলামের ঘূর্ণিতে স্লগ সুইপ করতে গিয়েছিলেন, টপ এজ হয়ে বল উঠে যায় ওপরে। শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ারে সাদমান ইসলাম নেন ক্যাচ। ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে আইরিশরা।










