বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে দেশ ত্যাগ করেছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশ ছাড়েন এ বাঁহাতি ওপেনার তামিম। নেপাল যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাকে। কভিড-১৯ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছেবেন তিনি।
ইপিএলে তামিম খেলবেন ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এ টুর্নামেন্টে তারকা খেলোয়াড় রয়েছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদ।
নেপালে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ দিয়ে তামিম বিরতি কাটিয়ে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।










