আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর মোহন সিংয়ের রহজস্যজনক মৃত্যু হয়েছে। হোটেল কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার মরদেহ উদ্ধার করা হয়। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড মোহন সিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানাতে পারছে না বোর্ড।


এ নিয়ে দ্রুতই একটি বিবৃতি দেবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এর মধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। আমিরাতি ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আজই ঘটনাটি ঘটেছে এবং সবকিছু পরিষ্কার হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলব আমরা। ঘটনাটি খুবই দুঃখজনক।

আবুধাবির আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কাজ করার আগে ভারতের চণ্ডিগড়ে অবস্থিত মোহালি স্টেডিয়ামে দায়িত্ব পালন করেন তিনি। ২০০০ সালে আমিরাতে থিতু হওয়ার আগে তিনি ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত্ সিংয়ের সঙ্গে কাজ করেছেন।