ফিফা নারী আন্তর্জাতিক
প্রীতি ফুটবল ম্যাচে (ফিফা টায়ার-১) সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা।
আজ শুক্রবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
স্টেডিয়ামে এই ম্যাচে ফিফা র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে দাঁড়াতেই
দেয়নি সাবিনা খাতুনের দল। বাংলাদেশের হয়ে তহুরা খাতুন করেন জোড়া গোল।
ম্যাচের তৃতীয় মিনিটে
প্রথম গোল করেন আফিদা খন্দকার। এরপর ১৬ মিনিটে ব্যবধান ২-০ করেন তহুরা।
দ্বিতীয়ার্ধে তহুরার কল্যাণে আরেক গোল পায় বাংলাদেশ। ঘড়ির কাঁটা ঘন্টা অতিক্রম
করার মুহূর্তে তিনি দলের তৃতীয় গোল করেন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে
প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের
মাঠে সেই হারের প্রতিশোধ এবার ঢাকায় নিল বাংলাদেশ।
চোটের কারণে আজ খেলেননি
মিডফিল্ডার কৃষ্ণা রানী সরকার। তবে তার অনুপস্থিতিতেও মধ্য মাঠে কর্তৃত্ব করে বাংলাদেশ।
তারই ধারাবাহিকতায় দ্রুত গোলও আসে। তৃতীয় মিনিটে সাবিনা ছোট কর্নারে বল পান মারিয়া
মান্ডা। তার কাছ থেকে সাবিনা ফিরতি বল পেয়ে বক্সে লং বল বাড়ান। সেই বলে আফিদা হেড নিলে
বল ক্রসবারে লেগে দিক পাল্টে জালে পড়ায়।
১৬তম মিনিটে ষোড়শ মিনিটে
মারিয়া একাধিক খেলোয়াড়কে কাটানোর পর পাস দেন তহুরাকে, যিনি আলতো টোকায় বল জালে জড়িয়েছেন।
৬০তম মিনিটে মাসুরার লং ক্রসের বল ধরতে ছুটছিলেন তহুরা। একই সময় সিঙ্গাপুর গোলরক্ষকও
বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে। তখন চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন
তহুরা।
৭৬তম মিনিটে মারিয়ার শট
অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৪তম মিনিটে সাবিনার ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত
হয়।
এটা সাফের পর বাংলাদেশের
প্রথম জয়। মাঝের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে ড্র করেন সাবিনারা, ড্র হয় দুটি। অবশেষে
জয়ের হাসি।
একই মাঠে আগামী ৪ ডিসেম্বর
দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুটি দল।










